মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

'ক্ষমতাসীনরা মেঘা প্রকল্প বাস্তবায়নের নামে দেশের টাকা লুট করছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, দেশের যুবসমাজের চরিত্র হননের মাধ্যমে একটি কুচক্রি মহল তাদের স্বার্থ হাসিল করতে চায়, তাই তারা দেশিও সংস্কৃতি বিরোধী বিদেশি অপসংস্কৃতির প্রসার ঘটানোর অপচেষ্টায় লিপ্ত।

আজ শনিবার সকাল ৯টায় তোপখানার রোডস্থ বিএমএ মিলনায়তনের শহীদ ড: সামসুল আলম খান মিলন সভাকক্ষে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের অধিবেশন ২০২০ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের বেকার সমস্যা প্রতিনিয়তই আরও প্রকট আকারে ধারণ করছে। ক্ষমতাসীনরা সেই দিকে কোন খেয়াল না করে মেঘা প্রকল্প বাস্তবায়নের নামে দেশের টাকা লুট করছে। দেশের বেকার সমস্যা রোধে বড় ধরণের অবদান রাখে বৈদেশিক কর্মসংস্থান কিন্তু সম্প্রতি সময় বিদেশে জনশক্তি রপ্তানির হার আশংকাজনক ভাবে কমছে, যা সম্পূর্ণ ভাবে সকারের কূটনীতির ব্যর্থতার ফল।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যোগ্য নেতৃত্ব তৈরিতে ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের অধিবেশন ২০২০ এর সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান। পরিচালনা করেন সেক্রেটারী জেনারেল মাওলানা নেসার উদ্দিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ