রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ড. ইউনূসের বিরুদ্ধে আরো ১৭ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বকেয়া পরিশোধ না করায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরো ১৭টি মামলা দায়ের করা হয়েছে।

গত রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতে আরো ১৭ টি মামলা করেছেন তার প্রতিষ্ঠানের বর্তমান কর্মীরা। এনিয়ে গ্রামীণ টেলিকমের কর্মীরা ড.ইউনূসের বিরুদ্ধে ১০৭ টি মামলা দায়ের করেছেন। এর মধ্যে সাবেক কর্মীরা ১৪ টি ও বর্তমান কর্মীরা ৯৩ টি মামলা করেন।

ড. ইউনূসকে এই মামলাগুলোতে আসামি করা হয়েছে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসাবে। এছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে আশরাফুল হাসানকেও আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জাফরুল হাসান শরীফ মামলার বিষয়টি জানিয়ে বলেন, বকেয়া পরিশোধ না করায় নোবেলবিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রোববার (২ ফেব্রুয়ারি) শ্রম আদালতে ১৭ টি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাগুলোর শুনানির জন্য ২৩ মার্চ দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে ৩৪.২০ শতাংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। প্রতিষ্ঠানটি নিজস্ব পল্লীফোন ছাড়াও নকিয়া সার্ভিস দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মুনাফা কর্মীদের মাঝে বণ্টন করে দেয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা দেয়া হয়নি।

২০১৬ সালে সরকারের অংশ চেয়ে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক স্বাক্ষরিত ২টি চিঠি এবং কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক হতে ১ টি চিঠি দিয়ে টাকা চাইলেও গ্রামীণ টেলিকম তাতে কর্ণপাত করেনি।

২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকমের মুনাফা হয়েছে ৪০৭৪ কোটি ৭৭ লক্ষ ৬৫ হাজার ৪০ টাকা। যার ৫ % অর্থাৎ ২০৪ কোটি টাকা সকল কর্মীর মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়ার বিধান থাকলেও সেই টাকা কর্মীদের মাঝে পরিশোধ করা হয়নি। সূত্র: বাসস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ