শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

‘বাংলাদেশ সীমান্তে ভারতীয় অত্যাচার ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সীমান্তে বাংলাদেশী নাগরিকদের উপর ভারতীয় বিএসএফ প্রায়ই নির্বিচার গুলি চালিয়ে বাংলাদেশী নাগরিকদের হত্যা করছে। পাখীর মত গুলি করে মানুষ হত্যা করছে। নিজ জমিতে কৃষিকাজরত বাংলাদেশী কৃষকের উপর গুলি চালিয়ে আহত করে তাকে ভারতে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বুধবার আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে তিনি আরো বলেন, ভারতের এ জঘন্য আচরণ কোনভাবেই গ্রহনযোগ্য নয়। সীমান্তে ভারতীয় অত্যাচার ও হত্যাকান্ড বন্ধ করতে হবে। এ জন্য বাংলাদেশ সরকারকে ভারত তোষণ নীতি বাদ দিয়ে সীমান্তে ভারতীয় আগ্রাসনের কড়া জবাব দিতে হবে।

বাংলাদেশের নাগরিকদের রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোঃ আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ