রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

যাত্রাবাড়ীতে আ. লীগের ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে ওই এলাকার শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের আশপাশে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে গণমাধ্যম কর্মীরা জানান, ওই এলাকার ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী আবুল কালাম অনু এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বিদ্রোহী প্রার্থী এ কে ফজলুল হকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হন।

ফজলুল হকের সমর্থকদের অভিযোগ, তাদের ভোটকেন্দ্রের আশপাশে থাকতে দেওয়া হচ্ছে না, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ নিয়ে কথা-কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। তবে ভোটগ্রহণ শুরু হলেও এই এলাকায় পরিস্থিতি এখনো থমথমে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ