রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ঢাকা সিটির ভোটে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে ইঞ্জিন চালিত নৌযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা ইঞ্জিন চালিত নৌযান বন্ধ থাকবে।

আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

নৌ পরিবহন মন্ত্রণালয় সহকারি সচিব স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভােট গ্রহণের জন্য নির্ধারিত দিন ১ ফেব্রুয়ারি পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩১ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ১ ফেব্রুয়ারি তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত (ক) লঞ্চ, (খ) ইঞ্জিন চালিত সব ধরনের নৌ-যান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভােটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং (গ) স্পিড বােট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরােপ করার জন্য জেলা প্রশাসক, ঢাকাসংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে ক্ষমতা অর্পন করা হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ