সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

আহলুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতার সর্বশেষ বাছাই পর্ব এরশাদ নগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির স্মরণে আহলুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সর্বশেষ বাছাই পর্ব টঙ্গী এরশাদ নগর জামিয়া বায়তুল ফালাহ মিলনায়তনে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরপরই আগামী ১৫ ফেব্রুয়ারি (শনিবার) টঙ্গির কলেজ গেট এলাকার সফিউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

দেশব্যাপী ৫৩ টি অডিশনের মাধ্যমে দুই হাজার প্রতিযোগির মধ্য থেকে ইয়েসকার্ড প্রাপ্ত ২০০ জন প্রতিযোগী এ আয়োজনের দ্বিতায় রাউন্ডে অংশগ্রহণ করবেন। ৫ টি প্যানেলের মাধ্যমে ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে এবং সেরা ২৫ জন ফাইনাল রাউন্ডে অংশ নিবে। ফাইনাল রাউন্ডে সেরা ১৫ জনকে পুরস্কৃত করা হবে।

এ প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকছে ওমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় পুরস্কার স্বর্নপদক ও তৃতীয় পুরস্কার একটি ফ্রিজ। ৪ থেকে ১৫ পর্যন্ত বিজয়ীদের জন্য থাকছে ক্রেসট ও নগদ অর্থসহ আকর্ষণীয় সব পুরস্কার।

আহলুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা উবায়দুল্লাহ খান ফুলপুরী ও মহাসচিব হাফেজ ক্বারী মেরাজুল ইসলাম এ আয়োজন সফল করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, আমাদের শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির স্বরণে আহলুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০ এর সর্বশেষ বাচাই পর্ব টঙ্গী এরশাদ নগর জামিয়া বায়তুল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক যেন সুন্দরভাবে সম্পন্ন করার তাওফিক দান করেন।

আরএম/