রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘আল্লামা আনোয়ার শাহের ইন্তেকালে দেশ একজন ইসলামী শিক্ষাবিদকে হারিয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সহ-সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আজ বুধবার আওয়ার ইসলামে পাঠানো এক শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ইসলামী শিক্ষা সম্প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ইসলাম ও দ্বীনের প্রয়োজনে বিশেষ অবদান রাখেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন ইসলামী শিক্ষাবিদকে হারিয়েছে। যা অপূরণীয়।

নেতৃদ্বয় মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব ও তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন এবং তাদেরকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন আল্লাহপাক রাব্বুল আলামীনের দরবারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ