রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

আমেরিকার কোনো কমান্ডার নিরাপদ থাকবে না: আইআরজিসি প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের কোনো সেনা কমান্ডার হুমকির মুখে পড়লে আমেরিকার সেনা কমান্ডারও বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না বলে হুমকি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।

গতকাল সোমবার ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক সমাবেশে বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন তিনি।

ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর সম্প্রতি মার্কিন কর্মকর্তারা ইরানের আরও কমান্ডারকে হত্যার হুমকি দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের হুমকির জবাবে জেনারেল সালামি এ মন্তব্য করেন।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক সৌদি মালিকানাধীন আশ-শারকুল আওসাত পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যদি রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ না করে তাহলে কাসেম সোলাইমানির স্থলাভিষিক্ত ইসমাইল কায়ানিকে হত্যা করা হবে।

হুক আরও বলেন, জেনারেল কায়ানি যদি কাসেম সোলাইমানির পথ অনুসরণ অব্যাহত রাখেন তাহলে তাকেও সোলাইমানির ভাগ্যবরণ করতে হবে।

তার ওই বক্তব্যের জবাবে আইআরজিসি প্রধান বলেন, যারা আমাদের কমান্ডারদেরকে হত্যার হুমকি দিয়েছেন যদি তারা জীবিত থাকেন তাহলে এই হুমকির জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে। আমেরিকা, ইসরায়েল অথবা অন্য যে কেউ ইরানি কমান্ডারদেরকে হুমকি দেবে তাদের কোনো কমান্ডার কোথাও নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ