রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা

রাজাকারের তালিকা: মেম্বার-চেয়ারম্যানদের দুষলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজাকারের বিতর্কিত তালিকার জন্য মেম্বার চেয়ারম্যানদের দুষলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, মেম্বার চেয়ারম্যানরা যাচাই-বাছাই না করে নাম দেয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একাধিক সংসদ সদস্যের প্রশ্নে তোপের মুখে পড়েন মন্ত্রী।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ভুলভ্রান্তি ছিল বলেই দুঃখ প্রকাশ করে রাজাকারের তালিকা প্রত্যাহার করেছি। রাজাকারের তালিকায় যাদের নাম আছে তারা সক্রিয় ছিল কি না তা শুধু যাচাই করার ব্যাপার। সমস্ত ডকুমেন্টারি প্রমাণাদি আছে। আমরা সব ডকুমেন্ট চেক করব। সমস্যাটা হচ্ছে, ওই সময় মেম্বার চেয়ারম্যানদের কাছে নাম চাওয়া হয়েছিল। তারা যাচাই-বাছাই না করে অনেকের নাম দিয়ে দিয়েছে হয়তো। সেজন্যই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন তার প্রশ্নে বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, এ কথা সরাসরি বলা যায় না। তথ্য যার কাছ থেকেই নেন, সেই তথ্য সঠিক আছে কি না সেটা দেখার দায়িত্ব এই মন্ত্রণালয়ের ওপরেই পড়ে। কিছু কিছু জায়গায় অসংগতির কারণে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। প্রকৃত রাজাকাররা এই লিস্টে আসেনি।

জবাবে মন্ত্রী বলেন, আমি আগেই দুঃখ প্রকাশ করে রাজাকারের তালিকা প্রত্যাহার করেছি। ভবিষ্যতে যাতে আর ভুলত্রুটির পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা সকলের সহযোগিতা নেব এবং সম্পূর্ণরূপে যাচাই বাছাই করেই তালিকা প্রকাশ করব।

ফরিদুল হক খান তার প্রশ্নে বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কী, রাজাকারের তালিকা তৈরিতে কারও গাফিলতি আছে কি না এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকার কোনো উদ্যোগ নেবে কি না?

জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রণয়ন করা হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ হতে ১ হাজার ৭৮৫ জন রাজাকার, আল বদর, আল শামস এবং স্বাধীনতা বিরোধীদের একটি তালিকা এ মন্ত্রণালয়ে প্রেরণ করে। প্রাপ্ত তালিকা হুবহু মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উক্ত তালিকা প্রস্তুত করেনি সেহেতু প্রশ্নে উত্থাপিত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ