রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা

‘জীবন দিয়ে হলেও বাংলাদেশকে সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য নিরাপদ রেখে যাব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা জীবন দিয়ে হলেও বাংলাদেশকে সকল ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের জন্য নিরাপদ দেশ হিসেবে রেখে যাব বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

আজ শুক্রবার বেলা ১১টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নব গঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কালে তিনি এ মন্তব্য করেন।

পরে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান তার জীবন দিয়ে আমাদের এদেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর অন্যতম রাজনৈতিক আদর্শ ছিল ধর্ম নিরপেক্ষতা যা পরবর্তিতে বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে সন্নিবেশিত হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার করতে পেরেছি। এর মাধ্যমে বাংলাদেশে আমরা ধর্ম নিরপেক্ষতার আদর্শ প্রতিষ্ঠা করেছি। স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে আমরা জীবন দিয়ে হলেও বাংলাদেশকে সকল ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের জন্য নিরাপদ দেশ হিসেবে রেখে যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ