তানভীর সিরাজ ।।
সর্বদা তাবলিগ জামাতের সাথীরা যাদের মুখাপেক্ষী, তাঁরা হলেন নবীর ওয়ারিশ, তার ইলমের একমাত্র ধারকবাহক হক্কানি উলামায়ে কেরাম। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে নিজের জিন্দেগীতে পাথেয় হিসেবে গ্রহণ করে নিয়েছেন।
তাবলিগ জামাতের মেহনত হল নবীওয়ালা কাজ আর নবীওয়ালা কাজ মানেই শরিয়তের বিধিনিষেধ নির্ভর পূর্ণ মানুষ গড়ার একটি প্রশিক্ষণ। যার সম্পর্কে একমাত্র উলামায়ে হজরত জ্ঞান রাখেন। যেহেতু তাঁরা এর পেছনে দীর্ঘ সময় ব্যয় করেছেন, শিখেছেন আর বুঝেছেন।
তাই বলি, কিছু কোর্স করে, কিছু প্রশিক্ষণ নিয়ে আর কিছু ডাক্তারি করে যেমন ডাক্তার হওয়া যায় না তেমনি কিছু শুনে, কিছু পড়ে আর কিছু বয়ান করেও আলিম হওয়া যায় না। দীনের কাজ সবসময় হক্কানি আলিমের মুখাপেক্ষী। আসুন, এবার তার স্বপক্ষে কিছু বর্ণনা দেখি!
যিনি তাবলিগ জামাতে আজকের রূপটি দাঁড় করিয়েছেন বা প্রবক্তা তিনি হলেন ফাযায়েলে আমল, সাদাকাত আর হজ্ব ইত্যাদির লেখক উপমহাদেশের প্রথম শায়খুল হাদিস আল্লামা যাকারিয়া রহ. এর চাচা হযরত ইলিয়াস কান্ধলবী রহ.।
তাবলিগের কাজ হক্কানি আলেম ছাড়া সম্ভব নই বলে নিঃসংকোচে তিনি বলে দিতেন, 'শায়খের সাথে আলাপ না করে কিছু বলতে পারবো না।'
আমরা কিছু শুনে, কিছু কাজ করে আর কিছু বয়ান করে যদি আলেমদের অপ্রয়োজনীয় মনে করি, তাহলে সেটি নিতান্তই বোকামি হবে বলেছেন বিশেষজ্ঞ আলেম প্যানেল।
নিযামুদ্দিনের মাশওয়ারায় বহু বিষয়ে হযরতজী ইলিয়াস রহ. নিজেই সিদ্ধান্ত দেয়া থেকে বিরত থাকতেন যাকারিয়া রাহ.-এর পরামর্শের অপেক্ষায়।
হজরত শায়খুল হাদীস যাকারিয়া রাহ. লিখেছেন- “তাবলীগের কাজে যদি চাচাজান কোনো বিষয়ের সম্মুখীন হতেন, নিঃসংকোচে বলে দিতেন, শায়খের সাথে আলাপ না করে কিছু বলতে পারব না। আমি প্রতিবার সফরে গিয়ে শুনতাম, আমার পরামর্শ ও মঞ্জুরির জন্য অনেকগুলো বিষয় আটকে আছে। একবার আমি নিযামুদ্দীন গেলাম। চাচাজান বললেন, আমাদের সাথীদের দাবি হল যখন জামাত গাশতে যায়, তখন তাদের সাথে একটা ছোট পতাকা থাকা উচিত। আমি বললাম, না। তিনি বললেন কেন? আমি বললাম, আপনার জামাত তো নামাযের জন্য ডাকতে যায় এবং লোকদেরকে মসজিদে জমা করে। আর নামাযের দিকে ডাকার জন্য পতাকার বিষয়টি হাদীসে প্রত্যাখ্যাত হয়েছে। তিনি বললেন, জাযাকুমুল্লাহ। ব্যà¦