রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা

১৮০ যাত্রী নিয়ে ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ইরানে বিধ্বস্ত হয়েছে। বোয়িং-সেভেন থ্রি সেভেন বিমানটিতে ক্রুসহ মোট ১৮০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এখবর দিয়েছে বিবিসি।

ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনী বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। তবে এটি বিধ্বস্তের কারণ জানা যায়নি। এর সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কোনো সম্পর্ক রয়েছে কি না তাও জানা যায়নি।

বিমানটিতে থাকা যাত্রীদের সকলেই নিহত হয়েছেন বলে আশঙ্কা করছেন ইরানের জরুরি সেবা সংস্থার কর্মকর্তারা। কর্তৃপক্ষ হতাহতের সঠিক সংখ্যা জানতে এবং তাদের উদ্ধারে কাজ করছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ