মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কোরআন তিলাওয়াত ওয়াজ ও দরস চলাকালীন সময়ে আজানের জবাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জিয়াউদ্দিন গালিব।।

প্রশ্ন: কোরআন তিলাওয়াত, ওয়াজ-নসিহত ও দরস-তাদরিস চলাকালীন সময়ে আজান শুনলে তার জবাব দিতে হবে কি?

জবাব: ওয়াজ-নসিহত ও দরস-তাদরিস চলাকালীন সময়ে আজান শুনলে তার জবাব দিতে হবে না, তবে পবিত্র কোরআন তিলাওয়াত করা অবস্থায় আজান শুনলে মুখে আজানের জবাব দিবে, কেননা কোরআন তিলাওয়াত সাধারণত সওয়াবের উদ্দেশ্যে ও দোয়ার জন্য করা হয়, তাই আপাতত সাময়িকের জন্য তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দেওয়া উত্তম।

পরবর্তীতে কোরআন তিলাওয়াত করতে পারবে, এতে তিলাওয়াত ও আজানের জবাব উভয়টির সওয়াব পাওয়া যাবে, তবে যদি কোরআন তিলাওয়াত শিক্ষা দেওয়া বা নেওয়ার উদ্দেশ্যে করা হয়, তখন সে ক্ষেত্রে আজান চলাকালীন সময়ে তিলাওয়াত বন্ধ করতে হবে না

সূত্র: রদ্দুল মুহতার ১/৩৯৬, মাকতাবায়ে আল আশরাফিয়া। আহসানুল ফতোয়া ২/৩৮৮ মাকতাবায়ে থানবী। হাসিয়াতুত তহ-তবী ২০৩ পৃষ্ঠা মাকতাবায়ে আল ইত্তেহাদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ