সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সালতামামি ২০১৯: মধ্যপ্রাচ্যে যা কিছু আলোচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলকেই বুঝায়। মধ্যপ্রাচ্যের ইতিহাস আদিকাল থেকেই প্রসিদ্ধ ছিল এবং এর ইতিহাস থেকেই এটি সারা বিশ্বের এক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইতিহাসের আদিকাল থেকে এই অঞ্চল নানান কারণে বিখ্যাত ছিল। গেলো বছরটিতে আলোচিত ঘটনা নিয়ে প্রতিবেদন করেছে মধ্যপ্রাচ্যের নামি পত্রিকা আরব নিউজ। ফিরে দেখা মধ্যপ্রাচ্যের ২০১৯।

পোপ ফ্রান্সিসের সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক সফর

ক্যাথলিক চার্চের প্রধান, পোপ ফ্রান্সিস গেলো বছরের ৩ ফেব্রুয়ারি মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সফর করেছিলেন। এটিকে ঐতিহাসিক এ সফর বলে উল্লেখ করেছে দেশটি।

জানা যায়, তিনি আমিরাতের রাষ্ট্রপতির আমন্ত্রণে এ সফর করেছেন। আবু ধাবির বিমানবন্দর থেকে তাকে আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান স্বাগত জানিয়েছিলেন।

বোহেমিয়ান রেপসোডির জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন রামি মালিক

‘বোহেমিয়ান রেসপোডি’ তে ফ্রেডি বুধের চরিত্রে অভিনয়ের জন্য রামি মালিক আরব বিশ্বের প্রথম অভিনেতা হিসেবে সেরা অভিনেতার অস্কার জয় করেন। তিনি আরব বিশ্বে নতুন এক ইতিহাস রচনা করেছিলেন। ৩৭ বছর বয়সী এই অভিনেতা এলিয়ট চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।

৩০ বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যুত সুদানের রাষ্ট্রপতি

গেলো বছরে আরব বিশ্বের আরো একটি ইতিহাস সংঘটিত হয়েছে সুদানে। নিপীড়ন, যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ৩০ বছরের স্বৈরশাসনের পরে সুদানের রাষ্ট্রপতি ওমর আল-বশিরকে ১১ এপ্রিল বরখাস্ত করা হয়েছিল।

তিনি ১৯৮৯ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। পরবর্তীকালে আন্তর্জাতিক ফৌজদারি আদালত তাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করে। জ্বালানী ও খাদ্যের দাম বৃদ্ধির ঘোষণার পরে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়লে ডিসেম্বর ২০১৮ সালে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় সুদানে। অস্থিরতা ও আন্দোলনে অবশেষে সামরিক হস্তক্ষেপে ২০১৯ সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

সংযুক্ত আরব আমিরাত ও সৌদিতে নতুন ভিসা নীতি জারি

সংযুক্ত আরব আমিরাত গেলো বছরে আলোচনায় এসেছে পাঁচটি বিভাগ à