রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ফিলিস্তিনের বাড়িঘর এখনো ভাঙছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ রাষ্ট্র ইহুদিবাদি ইসরায়েলি সেনারা মিথ্যা অজুহাত দেখিয়ে জেরুসালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করছে।

আনাতোলিয়া নিউজ এজেন্সি জানায়, দখলকৃত জেরুসালেমের হাতেম খলিল বলেন, ইসরায়েলি সৈন্যরা জেরুসালেমের আল-আয়সুইয়া শহরে আক্রমণ করে অননুমোদিত নির্মাণের অজুহাতে আমাদের বাড়িঘর ধ্বংস করেছে।

তিনি আরো বলেন, বিগত কয়েক মাস যাবত আমরা এ বাড়ির জন্য বিল্ডিং পারমিট নেওয়ার চেষ্টা করছি। কিন্তু ইহুদিবাদি শাসক এর পারমিট দেয়নি। ফিলিস্তিনি মুক্তি সংস্থার আওতাধীন আবদুল্লাহ আল-হুরানি স্টাডি সেন্টার ঘোষণা করেছে।

ইসরায়েল গত বছর জেরুসালেমের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫৩৮টি বাড়ি ধ্বংস করেছে। এরফলে ফিলিস্তিনের ১৩০০ নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।

এসকল ফিলিস্তিনিদের মধ্যে ২২৫ জন শিশু রয়েছে। জেরুসালেমে মোট বাড়ির মধ্যে শুধুমাত্র গতবছর ৪৫ শতাংশ বাড়ি ধ্বংস করেছে ইহুদিবাদি ইসরায়েল।

ফিলিস্তিনের প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলির মতে, ১৯৬৭ সাল থেকে জেরুসালেমে ফিলিস্তিনিদের সংখ্যা কমানোর জন্য ইসরায়েলি শাসক এ শহরে ফিলিস্তিনিদের আবাসন তৈরি করার অনুমতি দেয়নি। তবে অনেক ইহুদিরাই বসতি স্থাপন করার জন্য অনুমতি পেয়েছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ