রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

দুই বাসের সংঘর্ষে কুমিল্লায় নিহত ১, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে আমেনা বেগম (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহত আমেনা বেগম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মদনপুর গ্রামের তবারক মোল্লার স্ত্রী।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্র মতে জানা যায়, শুক্রবার বিকালের দিকে ইউনিক পরিবহনের একটি বাস আমজাদের বাজার এলাকায় পৌঁছালে অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আমেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। পাশাপাশি বাসে থাকা যাত্রীদের মধ্যে আরও অন্তত ১০ জন আহত হয়। পরবর্তীকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ