রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

শায়খ সুদাইসির নির্দেশনায় অনারবদের জন্য 'আরবি ই-শিক্ষাকেন্দ্র'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

সৌদি আরবে জ্ঞানার্জন করার ইচ্ছা কার নেই, শায়েখ আব্দুর রহমান আস সুদাসির ক্লাসে কে না বসতে চায়। তবে আর্থিক সংকট ও উপায় উপকরণের স্বল্পতার কারণে অনেক আরবি শিক্ষার্থী সমগ্র আরবের হৃদপিণ্ড সৌদিতে যেতে পারেন না। শায়েখ সুদাইসির মনকাড়া লেকচার শোনা থেকে বঞ্চিত থাকেন জীবনজুড়ে। তবে হতাশ হওয়ার কি আছে! এবার তাদের জন্য এসেছে দারুণ এক সুখবর!

আল হারামাইনিশ শারিফাইনের প্রধান তত্বাবধায়ক শায়েখ আব্দুর রহমান আস সুদাইসির নির্দেশনায় তৈরি হচ্ছে আরবি ই-শিক্ষাকেন্দ্র।  শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যেকোনো স্থান থেকে খুব সহজেই ভর্তি হতে পারবেন এই শিক্ষাপ্রতিষ্ঠানে। যেখানে নিয়মিত ক্লাস নেবেন সৌদি আরবের স্বনামধন্য সব স্কলারগণ।

বিভিন্ন আরবি গণমাধ্যম সূত্রে জানা যায়, মূলত দূরের অথচ আরবে শিক্ষাগ্রহণ করতে প্রচন্ড আগ্রহী এমনসব অনারবী শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখেই ডিজিটাল এই শিক্ষাকেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে কতৃপক্ষ। তবে আরব দেশসমূহের শিক্ষার্থীও ভর্তি হতে পারবেন শায়েখ আস সুদাইসির ই-শিক্ষাকেন্দ্রে।

শিক্ষাকেন্দ্রের লক্ষ্য হবে আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তরুণশ্রেণীকে আরবের সঙ্গে বৈশ্বিক পরিচয়ে পরিচিত করা। তারাও যেন ভবিষ্যতে আরবি সংস্কৃতির প্রসার ও আন্তর্জাতিক পরিমন্ডলে শিক্ষামূলক পরিবেশ সরবরাহে অবদান রাখতে পারে। তবে কবে নাগাদ সম্পূর্ণরূপে এই প্রতিষ্ঠান চালু হবে এবং এখানে ভর্তির নিয়মনীতি কি-এই খবর এখনো পাওয়া যায়নি।

সূত্র জানায়, ইতিমধ্যেই শায়েখ আস সুদাইসির নির্দেশনায় ই-শিক্ষাকেন্দ্র তৈরির কাজ এগিয়ে চলছে। ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নেরই একটি অংশ হিসেবে এটি তৈরি হচ্ছে বলে সূত্র জানায়। সবদিক থেকে সৌদি আরবকে বিশ্বের দরবারে মডেল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ই-শিক্ষাকেন্দ্রও গুরুত্বপূর্ণ অবদান রাখবে-এই দাবি করছে কতৃপক্ষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ