রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

আদিবাসী হত্যকাণ্ড: যুক্তরাষ্ট্রকে এরদোগানের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, যুক্তরাষ্টের লাখ লাখ আদিবাসীর ওপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তাকে গণহত্যা বলে স্বীকৃতি দেবে তারা। ওসমানীয় খিলাফাহ’র সময় তুর্কি সেনারা আর্মেনিয়ার খ্রিস্টানদের ওপর গণহত্যা চালিয়েছে বলে মার্কিন সিনেটে এক প্রস্তাব পাস হওয়ার পর প্রতিক্রিয়ায় তুর্কি প্রেসিডেন্ট একথা বললেন।

জানা যায়, এরদোগান ওই প্রস্তাবের পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের আদিবাসী হত্যার বিষয়টিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়ার হুমকি দেন।

প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কি বাহিনী আর্মেনিয়ার ওপর গণহত্যা চালিয়েছে বলে কয়েকদিন আগে মার্কিন সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে।

জবাবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সোমবার হাভের টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, মার্কিন সিনেটের পদক্ষেপের বিপরীতে তুরস্কের পার্লামেন্টেও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং তুরস্ক তাই করবে।

এরদোগান আরো বলেন, ‘আমেরিকার আদিবাসীদের কথা বাদ দিয়ে কি আমেরিকা সম্পর্কে কোনো আলোচনা করা যায়? এটি হলো মার্কিন ইতিহাসের জন্য একটি লজ্জাজনক অধ্যায়।’

পনেরো শতকের শেষের দিকে লাখ লাখ আদিবাসী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রে। এদের বেশিরভাগই ইউরোপীয় বসতি স্থাপনকারীদের হাতে নিহত হয়েছেন।

আর্মেনিয়া বলে আসছে- প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানীয় সাম্রাজ্যের হাতে দেড় লাখ আর্মেনীয়বাসী নিহত, কারাবন্দী অথবা বলপূর্বক বহিষ্কৃত হয়েছেন।

তুরস্কের দাবি- ওসমানীয় সম্রাজ্যের বিরুদ্ধে আর্মেনিয়া বিদ্রোহ শুরু করলে সে সময় তিন থেকে পাঁচ লাখ আর্মেনীয় নিহত হয়েছে; সমানসংখ্যক তুর্কি নাগরিকও সে সময় মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ