রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

লক্ষ্মীপুরে ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে লাশ দু’টি উদ্ধারের পর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তারা নিহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ।

নিহতরা হলেন- সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন এবং রড়ইতোলা গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে খোরশেদ আলম।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মজিবুর রহমান জানান, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে বকুলতলা এলাকায় যান পুলিশের কয়েকজন সদস্য। সেখানে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু’দল সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটে।

দত্তপাড়ার আইসি পুলিশ পরিদর্শক মাখন লাল রায় জানান, বিভিন্ন থানায় খোরশেদের বিরুদ্ধে ১২টি এবং শাহাদাতের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তারা দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৪ রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ