রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বেনাপোলে বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকের পর হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেনাপোল চেকপোস্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শ্রী চৈতন্য নামে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। পরে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমঝোতায় তাৎক্ষণিকভাবে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্টের ইনচার্জ সুবেদার মিজানুর রহমান জানান, বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড়আঁচড়া গ্রামে খোকনের ছেলে আলী হোসেন অবৈধভাবে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক আলী হোসেন কৌশলে পালিয়ে বাংলাদেশ অভিমুখে দৌড়ে ঢুকে পড়ে। তাকে ধরতে পিছু নেয় বিএসএফের ৫ সদস্য।

একপর্যায়ে তারা নোম্যান্সল্যান্ড পেরিয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে বেনাপোল চেকপোস্টের পুরনো ইমিগ্রেশন বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ে আলী হোসেনকে ধরে বেদম মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪ বিএসএফ সদস্য পালিয়ে গেলেও ধরা পড়ে বিএসএফের হেড কনস্টেবল শ্রী চৈতন্য।

মিজানুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ভারতে হস্তান্তর করা হয়। তবে চোরাচালানী আলী হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ