শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’

'৯৯ শতাংশ মুসলিম বাবরি মসজিদ মামলার রিভিউ পিটিশন চান'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৯ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ মামলার রিভিউ পিটিশন দাখিল করা হবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড। গতকাল রোববার এমনটাই জানায়েছে মুসলিম পার্সোনাল ল’বোর্ড।

বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালি রহমানী জানিয়েছেন, দেশের ৯৯ শতাংশ মুসলমান চান বাবরি মসজিদ মামলার রিভিউ পিটিশন দাখিল করা হোক। তাই আমরা তা করতে চলেছি।

তিনি আরও বলেন, আমরা জানি সুপ্রিম কোর্ট আমাদের আবেদন খারিজ করে দেবে। কিন্তু এর মানে এই নয়, আমরা পিটিশন করব না। আমরা তা করব। সেটা আমাদের অধিকার।

গত ৮ নভেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।

রায় ঘোষণার দিনই সুপ্রিম কোর্টের সামনে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের আইনজীবীরা জানিয়েছিলেন, বাবরি মসজিদ মামলার রিভিউ পিটিশন দাখিল করবে।

তাদের বক্তব্য, এমন অনেকে আছেন যারা হয়তো মামলার অংশীদার ছিলেন না কিন্তু তারা নানা ভাবে এই মামলায় সাহায্য করেছেন। তারা চাইছেন রিভিউ পিটিশন হোক।

সূত্র: দ্যা ওয়াল

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ