রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার নিন্দা শেখ হাসিনা’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে শুক্রবারের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা রোববার এক শোক বার্তায় শেখ হাসিনা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করে আহতদের প্রতি সহানুভূতি জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জঙ্গি এবং সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা।

উল্লেখ্য, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজের ওপর এক অস্ত্রধারীর এলোপাথারি ছুরিকাঘাতে দুইজন নিহত এবং তিনজন আহত হন। পরে পুলিশের গুলিতে ওই সন্ত্রাসীও নিহত হয়। সূত্র: বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ