সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

যাত্রাবাড়ি মাদরাসায় দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা ৭ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: আগমী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ২৫ তম মারকাজি ইজতেমা। রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসায় অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ কর্মসূচী।

সকাল ৯টা থেকে অনুষ্ঠিত মারকাজী ইজতেমায় দাওয়াতুল হক বাংলাদেশের সব হালকার আমীর, নায়েবে আমীর, কর্মীবৃন্দ ও ইমাম, মুয়াজ্জিন, উলামা-মাশায়েখ, মিডিয়াব্যক্তিত্বসহ সবস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত থাকবেন।

ইজতেমায় অংশগ্রহণ করে সুন্নতের পথকে আরো প্রসারিত করার জন্য দাওয়াতুল হক আমীর আল্লামা মাহমুদুল হাসান সবশ্রেণির মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন।

মজলিসে দাওয়াতুল হকের প্রচার সম্পাদক মাওলানা রিদওয়ান হাসান জানান, আসন্ন ইজতেমা উপলক্ষ্যে দাওয়াতুল হক কর্তৃপক্ষ ব্যপাক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতি বছরের মতো এবারও মাদরাসা প্রাঙ্গণে ইজতেমায় আয়োজন করা হয়েছে। ইজতেমা উপলক্ষ্যে দাওয়াতুল হক আমীর আল্লামা মাহমুদুল হাসানের নতুন কয়েকটি বই প্রকাশিত হচ্ছে। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ইজতেমায় অংশ নিবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান- এর নেতৃত্বে দেশব্যাপী সুন্নত চর্চার নির্ভরযোগ্য মেহনত মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ। সবশ্রেণীর মানুষের মাঝে সুন্নতি পদ্ধতিতে কেরাত, আজান ও নামাজসহ বিভিন্ন আমলের বিশুদ্ধ চর্চা জাগিয়ে রাখার উদ্দেশ্যে হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভি রহ. প্রতিষ্ঠা করেছিলেন মজলিসে দাওয়াতুল হক।

যুগসংস্কারক হযরত থানভি রহ.মুসলমানদের মধ্যে সুন্নতের প্রতি গাফলতি সৃষ্টি হয়েছে দেখে ‘দাওয়াতুল হক’ নামে একটি দাওয়াতি কার্যক্রম হাতে নেন। তাঁর এই উদ্যোগে থানভি সিলসিলার প্রত্যেক বুযুর্গ আন্তরিকভাবে যুক্ত হন।

পাক-ভারত উপমহাদেশসহ বিশ্বের নানা প্রান্তে দাওয়াতুল হকের কার্যক্রম বিস্তার লাভ করে। বর্তমানে দাওয়াতুল হককে হক্কানি উলামায়ে কেরামের সর্ববৃহৎ দাওয়াতি কাফেলা হিসেবে গণ্য করা হয়।

আরএম/