রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নারী-শিশুসহ ৯ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত নয় আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। যাদের অবস্থাও আশঙ্কাজনক।

ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ কর্তৃপক্ষের বরাতে জানায়, শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনাটি ঘটে।

পিলাটাস পিসি-১২ মডেলের বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অঙ্গরাজ্যটির চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। পরে বিমানটি ব্রুলি কাউন্টিতে এসে আচমকা বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে নারী ও শিশুসহ মোট ১২ জন আরোহী ছিলেন।

দেশটির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড এক টুইট বার্তায় জানায়, বিমান বিধ্বস্তের ঘটনা তারা তদন্ত করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ