শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

কুয়ালালামপুরে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ ও বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ের সামনে ফিলিস্তিনের জনগণের সমর্থনে গণসমাবেশ করেছে দেশটির ‘মুসলিম ইওথ মুভমেন্ট’।

মালয়েশিয়ার মুসলিম ইওথ মুভমেন্টের প্রধান ঐ সমাবেশ বক্তৃতাকালে সন্ধি ও স্বাধীনতায় পৌঁছুতে ফিলিস্তিনী জাতির সামনে বিদ্যমান চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলায় দেশটির নিরীহ জনগণের পাশে থাকার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহবান জানান।

মুহাম্মাদ আব্দুল আজিজ মালয়েশিয়ায় জাতিসংঘের প্রতিনিধির উদ্দেশ্যে প্রেরিত এক বার্তায় নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নং রেজুলেশনের বাস্তবায়ন এবং জায়নবাদী ইসরাইলি নেতাদের আন্তর্জাতিক অপরাধী আদালতে তোলার দাবী জানান।

এদিকে, ফিলিস্তিনী জাতির প্রতি স্থায়ী সমর্থনের বিষয়ে মালয়েশিয়ার অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলী।

এছাড়া, মালয়েশিয়ায় অবস্থানরত ফাতহ মুভমেন্টের প্রতিনিধি ইউসুফ আল-মাদহুন, ফিলিস্তিনের জনগণের প্রতি জোর সমর্থন এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সহযোগিতায় দখলদার ইসরাইল যে সকল সহিংসতা ও আগ্রাসন চালাচ্ছে তা বন্ধের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বের অন্যান্য সরকার প্রধানদের প্রতি আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ