রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

সোনার বাংলা ট্রেনের বগিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের 'চ' বগিতে এসির কানেকশন থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এই আগুন লাগার ঘটনা ঘটে।

জানা যায়, সোনার বাংলা এক্সপ্রেসের এসি চেয়ার কোচের 'চ' বগিতে এই ঘটনা ঘটে। এই বগির এসির কানেকশনে সমস্যা হওয়ার কারণে এ ঘটনা ঘটে। এসির কানেকশন বন্ধ করে দেয়ার সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আসে।

এই ট্রেনে থাকা এক যাত্রী জানায়, ট্রেন ছাড়ার মুহূর্তে হঠাৎ বগিতে ধোঁয়া ও আগুন দেখার সাথে সাথে তারা ভয় পেয়ে যান। পরে তারা ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি জানানোর পরে ট্রেনের দায়িত্বরত কর্মকর্তারা এসে বিষয়টি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ