রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

বিশ্বের সর্বাধিক ‘রাষ্ট্রহীন’ মানুষের আশ্রয়দাতা বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সর্বাধিক রাষ্ট্রহীন মানুষদের আশ্রয়দানকারী দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বুধবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে বাংলাদেশে রাষ্ট্রহীন মানুষের সংখ্যা নয় লাখ ৬ হাজার। যা সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে আইভরি কোস্ট এবং মিয়ানমার। দেশ দুটিতে রয়েছে যথাক্রমে ছয় লাখ ৯২ হাজার এবং ছয় লাখ ২০ হাজার রাষ্ট্রহীন মানুষ।

বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা মানুষগুলো মূলত মিয়ানমার থেকে আসা সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা গোষ্ঠী। মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়ে তারা এদেশে পালিয়ে এসেছে।

আইওএমর প্রকাশিত প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে, বর্তমানে সমগ্র বিশ্বে রাষ্ট্রহীন মানুষের সংখ্যা ত্রিশ লাখ ৯০ হাজার। এর মধ্যে শুধুমাত্র বাংলাদেশেই রয়েছে বিশ্বের এক চতুর্থাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ