রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

দুই খলিফার কাঁধে হাত রেখে কী বলেছেন আল্লামা আহমদ শফী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

সম্প্রতি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

হাঁটু গেড়ে মাটিতে বসে আছেন জামিয়া রাহমানিয়া আরিাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক ও দেশের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। তাদের কাঁধে হাত রেখে নসিহত করছেন দেশের সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আল্লামা শাহ আহমদ শফী। মন দিয়ে সেই নসিহত শুনছেন তারা।

দেশের অনেক ওলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থীরা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। প্রশংসা করে বলা হয়, এভাবেই বড়রা ছোটদের নসিহত করেন এবং ছোটরা পালন করেন।

জানা গেছে, সদ্য সমাপ্ত হওয়া উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার তিন দিনব্যাপি তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে অংশ নিতে গেলে আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাত করেন তারই দুই খলিফা মাওলানা মামুনুল হক ও মাওলানা আইয়ুবী। সেখানেই হেফাজত আমির দেশ ও ধর্মীয় মহলের বর্তমান সঙ্কট ও পরিস্তিতি মোকাবেলায় বিভিন্ন দিক-নির্দেশনা দেন তাদের।

ভাইরাল ছবিটি নিয়ে মাওলানা মামুনুল হক আওয়ার ইসলামকে বলেন, দাওয়াতের পথে আমরা যেন অব্যাহত ভূমিকা রাখতে পারি এ জন্য হুজুর আমাদের দোয়া দিয়েছেন। আমাদেরকে হিম্মত জুগিয়েছেন। বিশেষভাবে, ওয়াজ মাহফিলে খতমে নবুওয়ত বিষয়ে বেশি বেশি আলোচনা করা এবং কাদিয়ানীরা কাফের—এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা ও গণজনমত গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন।

“কাদীয়ানিদের আকিদা ও বিশ্বাসের ব্যাপারে যে সকল বই-পুস্তক পাওয়া যায় তা বেশি বেশি অধ্যায়ন করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সাথেসাথে মানুষকে এ ব্যাপারে সচেতন করার জন্যও আদেশ দিয়েছেন হুজুর।” যোগ করেন মাওলানা মামুনুল হক।

প্রসঙ্গত, হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার তিন দিনব্যাপি তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা শাহ আহমদ শফী। একই মাহফিলে মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বিশেষ অথিতি হিসেবে আলোচনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ