রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

ইউনেস্কোর নির্বাহী পরিষদে সহ-সভাপতি বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউনেস্কোর সদর দপ্তরে নির্বাহী পরিষদের ২০৮তম সভায় ৫৮ সদস্য রাষ্ট্রের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে নির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

আজ শনিবার ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য। ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্য রাষ্ট্রের সঙ্গে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্য রাষ্ট্রের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয়।

এ নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ হতে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া এবং মিশর সহ-সভাপতি নির্বাচিত হয়।

২০১৯-২০২১ সময়কালে নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন নিরক্ষীয় গিনির সাবেক পররাষ্ট্র মন্ত্রী গিনির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আগাপিতো মুকো।

বাংলাদেশ ইউনেস্কো-এর নির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে আগামী ২ বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ