রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

সৌদি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি হুতি বিদ্রোহীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত ও এর দুই পাইলটকে হত্যার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, শুক্রবার সৌদি আরব-ইয়েমেন সীমান্তের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রে ওই হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়, বলে দাবি করেছে এ সশস্ত্র গোষ্ঠীটি।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টুইট বার্তায় বলেন, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট মারা গেছে। হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, হেলিকপ্টারটি আগুনে ভস্ম হয়ে গেছে।

তবে এ বিষয়ে রিয়াদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ