রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

বিভাজনকে দুঃখজনক, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম বিশ্বে বিভিন্ন দল-উপদলের ওপর ভিত্তি করে বিভাজনকে দুঃখজনক বলে মন্তব্য করে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজপ তাইয়েপ এরদোগান।

বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় দ্য প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইবি) সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এরদোগান বলেন, খোলাফায়ে রাশেদার মধ্যে কোনো ফারাক দেখে না তুর্কি জাতি। কেউ কেউ শিয়া ও সুন্নিকে আলাদা ধর্ম হিসেবে বিবেচনা করছেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক ও স্বার্থপর মনোভাবের কারণে মুসলমান বিশ্ব ঐক্যবদ্ধ হওয়ার কোনো পথ খুঁজে পায় না।উম্মাহর স্বার্থ বাদ দিয়ে নিজের স্বার্থকে সবার আগে দেখলে মুসলমানদের কিছুই দেয়া সম্ভব হবে না।

তিনি আরও বলেন, দুর্ভাগ্য হলেও সত্য যে মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার স্বাভাবিক প্ল্যাটফর্ম হারিয়ে ফেলেছেন। তারা একসঙ্গে ব্যবসা কিংবা সমস্যার সমাধান করতে পারছেন না।

এছাড়া জেরুসালেম, ফিলিস্তিন, ইসলামবিদ্বেষ, সন্ত্রাসবাদবিরোধিতা, ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে তাদের ঐকমত্যের অভাব রয়েছে বলে জানান এরদোগান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ