রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

'কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার আগ পর্যন্ত আন্দোলন চলবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, “কাদিয়ানীরা খতমে নবুওয়াতকে অস্বীকার করে। সুতরাং, তারা কোনক্রমেই মুসলিম নয়‌, তারা অমুসলিম বা বিধর্মী। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করার আগ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।”

আজ (২৯ নভেম্বর) খতমে নবুওত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সূরা আহজাবের ৪০ নং আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “মোহাম্মদ সা. সকল মুমিনের রুহানি পিতা এবং শেষ নবী। যার মাধ্যমে রেসালাতের পর্ব শেষ হয়েছে। যেহেতু আল্লাহ কুরআনে নিজেই বলে দিয়েছেন মোহাম্মদ সা. আমার পক্ষ থেকে প্রেরিত শেষ নবী, সুতরাং এরপর আমি আর কোন নবী পাঠাবো না।”

“অর্থাৎ, আজ আমি তোমাদের ধর্মের বিধানাবলী পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি এবং ধর্ম হিসেবে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করেছি।”

“এই আয়াতের সাবলীল তরজমা দারা স্পষ্ট একথাই বুঝে আসে- আমাদের জন্য ধর্মের বিধানাবলী এবং ধর্ম পরিপূর্ণ করে দেয়া হয়েছে। সুতরাং ধর্মকে পরিপূর্ণ করে দেওয়ার পর আর কোন নবী পাঠানোর কোন প্রশ্নই আসে না।”

“সুতরাং আমরা বুঝতে পারলাম কাদিয়ানীরা কাফের এতে কোন সন্দেহ নেই। এমন কি কেউ যদি কাদিয়ানীদের মুসলিম মনে করে, তাহলে সেও আর মুসলমানের কাতারে থাকবে না। সে অবিশ্বাসীদের কাতারে পড়বে।” বললেন আল্লামা কাসেমী।

উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনারা একযোগে কাদিয়ানীদের সামাজিকভাবে বয়কট করুন। কাদিয়ানীদের সকল প্রতিষ্ঠানকে ভয় করুন।”

আল্লামা নুর হোসাইন কাসেমী আরও বলেন, “আকিদায় খতমে নবুওয়াত ঈমানের অঙ্গ। ইসলামের যাবতীয় সমস্ত বিধানাবলি মেনে নিলেও মুমিন হতে পারবে না যদি খতমে নবুয়াতে বিশ্বাসী না হয়। সুতরাং আকিদায় খতমে নবুওয়াত রক্ষা করা সর্বস্তরের মানুষের দায়িত্ব ও কর্তব্য। এটা শুধুমাত্র আলেম-ওলামাদের দায়িত্ব নয়।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ