রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

কলকাতায় মুসলিম ভেবে হিন্দু তরুণ-তরুণীকে মারধর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাড়িওয়ালা এক তরুণ তার বান্ধবীকে নিয়ে মদ আর ধূমপান করছিলেন একটি পানশালার পাশের গলিতে। এ সময় মুখে দাড়ি দেখে মুসলিম ভেবে হিন্দু সেই যুবককে মারধর এবং তার বান্ধবীকেও হেনস্তা করার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে ভারতের কলকাতায়। এ ঘটনায় দমদম থানায় লিখিত অভিযোগ করেছেন ওই তরুণ-তরুণী।

তবে যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়েছে তাদের একজন জানিয়েছেন, তার বাড়ির গ্যারেজের কাছে দাঁড়িয়ে অশালীন কাজকর্ম করছিলেন চার তরুণ-তরুণী। প্রতিবাদ করায় উল্টো তারাই তাদের আক্রমণ করে। বাকি দুজন পালিয়ে যান।

জানা গেছে, গত শনিবার রাতে জয়দীপ সেন তার বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন নাগেরবাজার এলাকার একটি পানশালাতে। ওই তরুণী উচ্চশিক্ষার সুবাদে ইংল্যান্ডে থাকেন।

বৃহস্পতিবার ওই তরুণী বলেন, ‘ওই পানশালায় সেদিন আমরা রাত সাড়ে ৯টা পর্যন্ত মদ্যপান করি। সেখান থেকে বেরিয়ে আমরা পানশালার পাশের একটা গলিতে দাঁড়িয়ে ধূমপান করছিলাম।’

তরুণটি জানান, ঘটনার সূত্রপাত সেখান থেকেই। সবে সিগারেট ধরিয়েছি, মধ্যবয়সী এক ব্যক্তি হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ান। তারপরই অশালীন ভাষায় কটূক্তি করেন।

ওই তরুণী দাবি করেন, আমরা গলি থেকে বেরিয়ে যেতে চাই। তখন আমি রাগ চাপতে না পেরে ওই লোকটাকে একটা গালি দেই। এরপরই ওই ব্যক্তি চিৎকার জুড়ে দেন এবং আমার দিকে তেড়ে আসেন মারতে। আমার বুকে ধাক্কা মারে। তিনি আমার উপরে ঝাঁপিয়ে পড়েন। আমি নিজেকে ছাড়াতে যাই। ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

ওই যুগলের দাবি, ঘটনা এখানেই শেষ হয়নি। ওই ব্যক্তি এরপর চিৎকার শুরু করেন। আশপাশ থেকে বেশ কয়েক জন বেরিয়ে আসেন। তারা আমাদের ঘিরে ধরেন। এরপর আমাদের উদ্দেশে শুরু হয় অকথ্য গালিগালাজ, সঙ্গে মারধর।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ