রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

অবশেষে পদত্যাগ করছেন ইরাকের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় দুই মাস ধরে চলমান বিক্ষোভে চার শতাধিক মানুষের প্রাণহানির পর অবশেষে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) এক লিখিত বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। খবর ‘ওয়াশিংটন পোস্ট’।

বিবৃতিতে আদেল আব্দুল মাহদি বলেন, আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার পদত্যাগপত্র জমা দেব।

অবশ্য কবে নাগাদ পদত্যাগপত্র জমা দেবেন তা জানাননি আদেল আব্দুল মাহদি। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের এ ঘোষণাকে উল্লাসের মাধ্যমে স্বাগত জানিয়েছে বিক্ষোভকারীরা। তারা এটিকে বিক্ষোভকালে শহীদদের ও গণমানুষের বিজয় বলে অভিহিত করেছে।

এদিকে বিক্ষোভের কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী রোববার (১ ডিসেম্বর) ইরাকে জরুরি ভিত্তিতে সংসদ বসবে বলে জানা গেছে।

কর্মসংস্থানের সুযোগ, দুর্নীতির অবসান ও উন্নত সেবার দাবিতে চলতি বছরের ১ অক্টোবর থেকে ইরাকে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ