রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

অঘোষিত সফরে হঠাৎ আফগানিস্তানে ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাংকস গিভিং ডে উপলক্ষ্যে অঘোষিত এক সফরে আফগানিস্তানে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাগরাম বিমানঘাঁটিতে তিনি আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সৈন্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাগরাম বিমান ঘাঁটিতেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সাথে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। খবর বিবিসি।

এর আগে, গণমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছেন, মার্কিন সৈন্য ও তালেবানদের মধ্যে ফলপ্রসু আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রও আফগানিস্তান থেকে ধাপে ধাপে সৈন্য কমানোর ব্যাপারে ইতিবাচক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, তালেবানদের সাথে আফগানিস্তান সরকারের বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার পর থ্যাংকস গিভিং ডেতে প্রথমবারের মতো দেশটিতে অবস্থান করা সৈন্যদের সাথে সাক্ষাৎ করতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর থেকে আফগানিস্তানে প্রায় ১৩ হাজার সৈন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

রাজধানী কাবুলের অদূরে স্থাপিত ওই বিমানঘাঁটি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তালেবানের সাথে আগের আলোচনায় আমরা তাদেরকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তারা রাজি ছিল না, কিন্তু এখন তারা যুদ্ধবিরতির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ