রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫২ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়া থেকে আজ তিন কর্মীর মরদেহসহ ১৫২ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে সরকার।

প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের নিয়ে চার্টার্ড একটি ফ্লাইট পৌঁছায়।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বলেন, একই ফ্লাইটে লিবিয়ায় নিহত তিন কর্মীর মরদেহও নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত জানা যায়নি।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ও লিবিয়া সরকারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে মিসরাতা বিমানবন্দর থেকে বুধবার তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়।

দূতাবাস আরও জানায়, দেশে ফিরে আসা বাংলাদেশি কর্মীদের মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত এবং ত্রিপলীতে বিমান হামলায় আহতরা রয়েছেন।

গত ১৮ নভেম্বর লিবিয়ার ত্রিপোলিতে বিমান হামলায় নিহত ছয়জনের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। নিহত বাংলাদেশি আবুল হাসান ওরফে বাবুলালের গ্রামের বাড়ি রাজশাহীতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ