শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, র‍্যাবের জালে আসামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৭ নভেম্বর এক ব্যক্তি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর ফরিদপুর ক্যাম্পে এসে অভিযোগ করেন, তার মাদরাসাপড়ুয়া ১১ বছর বয়সী কন্যাকে গত ২২ নভেম্বর মো. ইউসুফ আলী ভুইয়া নামে এক ব্যক্তি ভ্যানে করে মাদরাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে গেছে।

ওই ব্যক্তি মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করছে এবং টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

এমন এক অভিযোগ পেয়ে মাঠে নামে র‍্যাব ৮, ক্রাইম প্রিভেনশন কম্পানি ২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল। তারা শুরু করে গোয়েন্দা নজরদারি ও প্রাপ্ত নানা তথ্যের প্রযুক্তিগত বিশ্লেষণ।

এর মাধ্যমে তারা ঘটনার সত্যতা পায় এবং যোগাযোগ প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে।

এর পর একটি বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয় অভিযুক্ত মো. ইউসুফ আলী ভুইয়া (৩০)-কে। তার পিতার নাম মৃত হোসেন আলী ভুইয়া। বাড়ি নারায়ণগঞ্জ। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৮ এর উপ-অধিনায়ক, ক্রাইম প্রিভেনশন কম্পানি ২ এর কম্পানি কমান্ডার ও ফরিদপুর ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে সে ভিকটিমকে ঢাকায় চিড়িয়াখানা দেখানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে এবং ভিকটিমের বাবার কাছে মুক্তিপণ দাবি করে এবং সেই সঙ্গে শিশুটিকে ধর্ষণও করে।

ভিকটিমের বাবা বাদী হয়ে আসামির বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে বলেও জানান মেজর মঈন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ