রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে বুঝতে পারিনি: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে তা সরকার বুঝতে পারেনি বলে জানিয়ছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বৃষ্টির কারণে কৃষক পেঁয়াজ উত্তোলনের সময় মজুদ করতে পারেননি, এখানে ঘাটতি ছিল। ভারত পেঁয়াজ রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা দেবে তা আমরা বুঝতে পারিনি। এখানে আমাদের হয়ত ভুল থাকতে পারে।

আমাদের আগেই একটা জরিপ করা দরকার ছিল যে কতটা উৎপাদন হয়েছে আর কতটুকু আমদানি করব।’

দেশে ২৫ থেকে ২৬ লাখ টন পেঁয়াজের প্রয়োজন রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখন বাইরে থেকে ৩০০ বা ৫০০ টন আসছে।

ব্যবসায়ীরা তা ফলাও করে প্রচার করছেন। এতে হয়ত এক ধরনের ইতিবাচক প্রভাব পড়ে, কিন্তু বাজারে এর প্রভাব পড়ে না। আমাদের মনে রাখতে হবে, যেকোনো পণ্যের দাম নির্ভর করবে চাহিদা এবং সরবরাহের ওপর- কী পরিমাণ চাহিদা রয়েছে, কী পরিমাণ সরবরাহ হচ্ছে। র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ কোনো কিছু দিয়েই বাজার নিয়ন্ত্রণ করা যাবে না।’

এর আগে মন্ত্রী ধান গবেষণা ইনস্টিটিউটে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক ও কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম। অনুষ্ঠানে বিজ্ঞানী, কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ