রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

বিএনপি নেতা খায়রুল কবির খোকন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাইকোর্টের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আটকের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিএনপির দলীয় সূত্রে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আটকের বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, আজ সকালে হাইকোর্ট এলাকা থেকে আমাদের দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্ট এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি চলাকালে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এ সময় ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি গাড়ি।

দুপুর ১টার পর হাইকোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। আদালতের মূল ফটকের সামনের রাস্তায় প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থানের একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয়।

এ সময় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ওপর ইট ও লাঠি ছুড়ে মারেন কিছু নেতাকর্মী। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ওই ঘটনায় খায়রুল কবির খোকনকে আটক করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ