শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

জামিয়া আশরাফিয়ার পূণর্মিলনী শুক্রবার, বার্ষিক মাহফিল শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু হানিফা: ঐতিহ্যবাহি জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড মাদরাসার প্রাক্তণ শিক্ষার্থীদের আত্মশুদ্ধিমূলক সংগঠন ‘আবনাউল আশরাফিয়ার’ পক্ষ থেকে বার্ষিক পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩০ তারিখ মাদরাসার মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার বার্ষিক পূণর্মিলনী অনুষ্ঠানটি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আছরের পর হাফিজ্জী হুজুর রহ. এর খলিফা মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আরিফ বিল্লাহ মুফতি আব্দুল বারী নসিহত করবেন।

উপস্থিত থাকবেন জামিয়ার নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস মুফতি মুফিজুল ইসলাম। শিক্ষা সচিব মুফতি ইউনুস। সিনিয়র মুহাদ্দিস ও শায়েখের জামাতা মাওলানা আনিসুর রহমান ও মুফতি মুনিরুল ইসলাম প্রমুখ।

পরদিন ৩০ নভেম্বর মাদরাসার দস্তারে ফজিলত উপলক্ষে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবদুল বারী। উক্ত মাহফিলে নসিহত পেশ করবেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মুফতি দেলোয়ার হুসাইন, মুফতি মঞ্জুরুল হাসান আফেন্দি ও আব্দুল বারী এর অন্যতম খলিফা মাওলানা হাবিবুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ