রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে নিহত একজন, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রেদওয়ান নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সোয়া ১০টায় উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে এ ঘটনা ঘটেছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক বলেন, গ্যারেজের আগুন গাড়ির গ্যাস সিলিন্ডার পর্যন্ত চলে যায়। তখন সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান উপজেলার জৈন্তাাপুর ইউনিয়নের ২ নম্বর লক্ষীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রেদওয়ান।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইসমাইল নামের একজনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ