শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

মুসলিম বিশ্বকে অবশ্যই নিজেদের শক্তির ওপর আস্থা রাখতে হবে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেছেন, মুসলিম বিশ্বকে অবশ্যই নিজেদের শক্তির ওপর আস্থা রাখতে হবে এবং তা যথাযথভাবে উপলব্ধিও করতে হবে।

আজ বুধবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৫ তম বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে এরদোগান একথা বলেন।

এসময় বিশ্ব মুসলিমকে নিজেদের শক্তি ও আস্থা অনুধাবনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা বলেন, আমাদের একজন আরেকজনকে ধোঁকা দেয়া উচিত নয় ; বরং ওআইসির সদস্য পদ গ্রহণকারী সব দেশের কর্তব্য হল,পরস্পরের শক্তি সামর্থ্য যাচাই করা এবং তার ওপর আস্থা রাখা।

এরদোগান বলেন, বিধর্মীরা মুসলিম বিশ্ব নিয়ে সহজেই তামাশা করতে পারে-কেননা,আমাদের পারস্পরিক সম্পর্ক পুরনো ভবনের ধ্বংসাবশেষের মতো, একটি ইটের সঙ্গে অন্য ইটের কোন সম্পর্ক নেই।

ডেইলি সাবাহ এরাবিক অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ