রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গাজাতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদি ইসরায়েল।

আজ বুধবার ফিলিস্তিনি মুক্তি আন্দোলন হামাসের বিভিন্ন স্থাপনার ওপর এই হামলা চালানো হয়।

আনাদলু এজেন্সি জানায়, ইসরায়েলকে লক্ষ্য করে দুইটি রকেট হামলার প্রতিক্রিয়ায় গাজার ক্ষমতাসীন হামাসের একাধিক স্থাপনায় এই বিমান হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ জানায়, হামলায় একটি অস্ত্র কারখানা ও একটি নির্মাণাধীন স্থাপনা ধ্বংস হয়েছে। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

চলতি মাসের শুরুতে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন ইসলামিক জিহাদের একজন শীর্ষ নেতাকে সস্ত্রীক বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল।

এই ঘটনায় ইসরায়েলে একাধিক রকেট হামলা চালানো হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় টানা দুই দিন রকেট ও বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ