রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে: মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরিফুলের বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুল আলোচিত হলি আর্টিজানে হামলা মামলার রায়ে অসন্তোষ জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শরিফুল ইসলাম খালেদের বাবা আব্দুল হাকিম।

আজ বুধবার রায় ঘোষণা শেষে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।

এ রায়ে ‘তাদের সাথে অন্যায়’ করা হয়েছে জানিয়ে সাংবাদিকদের আব্দুল হাকিম বলেন, এ রায়ের ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। এটা অন্যায়।

এর আগে বেলা ১২টায় ওই মামলায় আট জনের মধ্যে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদানের আদেশও দেয়া হয়।

মিজানুর রহমানকে খালাস দেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধি, মাহমুদুল হাসান মিজান, সোহেল মাহফুজ, রাশিদুল ইসলাম ওরফে রায়াশ, হাদিছুর রহমান সাগর, মামুনুর রশিদ রিপন ও শরিফুল ইসলাম খালেদ।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই ওই ক্যাফেতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে। তাদের মধ্যে ইতালির ৯, জাপানের ৭, ভারতের ১, বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান ১, বাংলাদেশি ২ নাগরিক এবং ২ পুলিশ সদস্যও নিহত হন।

হামলার পেছনে ২১ জন জড়িত ছিলেন বলে জানা যায়। যাদের মধ্যে বিভিন্ন সময়ে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ