রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বিএড স্কেল পাচ্ছেন মাদরাসার ৩৭৮ শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসার ৩৭৮ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার এমপিও কমিটি। সোমবার (২৫ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত নতুন গঠিত কমিটির প্রথম সভায় এসব শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় উপস্থিত মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অধিদপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ। প্রথমবারের মতো মাদরাসার জন্য আলাদা এমপিওর সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও অংশ নেন।

জানা গেছে, বরিশাল অঞ্চলের ৫৮ জন, চট্টগ্রামের ৩৩ জন, কুমিল্লার ২৭ জন, খুলনার ৬৩ জন, ময়মনসিংহের ৮২ জন, রাজশাহীর ৫২ জন, রংপুরের ৪১ জন এবং সিলেট অঞ্চলের ২২ জন মাদরাসা শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার এমপিও কমিটি।

এছাড়া মাদরাসার ৫৫৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার এমপিও কমিটি। এছাড়া প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে ২৬ জনকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ