রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিসের ছেলের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ আসাদ সিলেটী ।।

আজহারে হিন্দ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ও প্রধান শিক্ষক মাওলানা মুফতি সাইদ আহমাদ পালনপুরির ছেলে হাফেজ মাওলানা আহমাদ সাইদ সাহেব আজ বিকেল ৪টা ৩০ মিনিটে গুজরাটে ইন্তেকাল করেছেন। (ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া রাজিয়ুন)।

মাওলানা আহমাদ সাইদ দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন বলে জানা যায়। মৃত্যুর সময় তাঁর বয়স আনুমানিক ৫০ বছর হয়েছিল। মরহুমের দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছেন।

ভারতের মারকাজুশ শাইখ হুসাইন আহমাদ দেওবন্দে দীর্ঘদিন শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন এ আলেম।

প্রসঙ্গত, মুফতি সাইদ আহমাদ পালনপুরির বড় ছেলে মুফতি আবদুর রশিদ সাহেব ইতিপূর্বে ১৯৯৬ সালে  এক সড়ক দূর্ঘটনায় শাহাদত বরণ করেন। আহমাদ সাইদের ইনতিকালে তিনি দ্বিতীয়বারের মতো শোকাভিভূত হলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ