রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র

চট্টগ্রামে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের চকবাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার, অবৈধভাবে বিক্রি ও মজুদের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় অবৈধ মজুদ ও ঝুঁকিপূর্ণ জায়গায় সিলিন্ডার রাখার অভিযোগে মাহাদি ট্রেডার্স’র মালিক শাহেদ নামের এক জনকে আটক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণের হার বৃদ্ধি পাওয়ার কারণে এ অভিযান পরিচালনা করছেন তারা। নগরীর বিভিন্ন যায়গায় ঝুঁকিপূর্ণ, অবৈধভাবে সিলিন্ডার মজুদ ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার যেখানেই আছে সেখানেই অভিযান চালানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ