রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

খুলনায় আগুনে পুড়লো কাপড়ের ৩৫ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা মহানগরের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পুরনো কাপড়ের ছোট-বড় ৩৫টি দোকান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে নগরীর ফেরিঘাট মোড়ের ওই মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছুটে এসে আধঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৬টার দিকে প্রথমে মার্কেটের শীত পোশাকের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, ভোর সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর জানতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ