রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কাশ্মীরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার হাকোরা বোদাসগামে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন কমপক্ষে চার জন। আজ মঙ্গলবার ওই ঘটনা ঘটে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘ব্যাক টু ভিলেজ’ নামে একটি সরকারি অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে।  এই ঘটনা কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

এর আগে আজ বিকেলে কাশ্মীরে আরো একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে কাশ্মীর ইউনিভার্সিটির কাছে গ্রেনেড হামলা হয়। এই হামলায় আহত হয়েছেন দুই জন সাধারণ মানুষ।

হামলায় আহতদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া কে বা কারা এই হামলাটি চালিয়েছে তাদের সন্ধানে গোটা শহরে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ