রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোয় (ডিআর কঙ্গো) জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনিতে এ হামলা চালায় বিক্ষোভকারীরা।

তারা জাতিসংঘের বেশ কয়েকটি কার্যালয় ও গাড়ি পুড়িয়ে দেয়, লুটপাট চালায়। তাছাড়াও স্থানীয় মেয়রের কার্যালয়েও তার আগুন লাগিয়ে দেয়।

বিদোহীদের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে নিরাপত্তা বাহিনীর গুলি উপেক্ষা করে তারা এ হামলার ঘটনা ঘটায়। হামলার পর বেনির জাতিসংঘ কার্যালয় থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বেনির নাগরিক সমাজের নেতা টেডি কাডালিকোর বক্তব্য তুলে ধরে জানিয়েছে, নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বেনির বাসিন্দারা জাতিসংঘের বাহিনী প্রত্যাহারের দাবি করছে। তার আগে তারা সদর দপ্তরের কয়েকটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় ও লুটপাট চালায়।

বিক্ষোভকারী টনি মুমবেরে আল জাজিরাকে বলেছেন, আমরা প্রতিবাদ করছি। কারণ আমাদের কেউ সুরক্ষা দিচ্ছে না। আমাদের নিরাপত্তা দিতে সরকারি ও জাতিসংঘ বাহিনী ব্যর্থ হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ